ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • বরিশালে দুই দিনের বৃষ্টিতে কীর্তখোলাসহ নদীর পানি বিপৎসীমার ওপরে

    বরিশালে দুই দিনের বৃষ্টিতে কীর্তখোলাসহ নদীর পানি বিপৎসীমার ওপরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপ ও দ্বিতীয় দিনের মতো বৃষ্টিতে বরিশালের সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে নগরীর ভাটিখানা, বটতলা, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোড, নবগ্রামরোডসহ অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

    এসব এলাকার বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে গত দুদিন ধরে মহানগরীর অন্তত পনেরোটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে এসব সমস্যা নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকা নেই বলে ক্ষোভ প্রকাশ করে তাঁরা।

    বুধবার রাতে দক্ষিণাঞ্চলের ২৩টি নদীর মধ্যে প্রধান ১০টি নদীর ওপর পরিসংখ্যান তুলে ধরে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বঙ্গোপসাগরে লঘু চাপের বৃষ্টির কারণে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি ২ দশমিক ১৪ সেন্টিমিটার হলেও বর্তমানে প্রবাহিত হচ্ছে ২ দশমিক ২৯ সেন্টিমিটার উপর দিয়ে। 

    এ ছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি ১ দশমিক ৯১ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৩ দশমিক ৩৯ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা ও মেঘনা নদীর পানি ৩ দশমিক ২৪ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৫ সেন্টিমিটার, ঝালকাঠি জেলার বিশখালী নদীর পানি ১ দশমিক ৫০ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৪০ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি ২ দশমিক ৪২ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ১ দশমিক ৮৫ সেন্টিমিটার ও উমেদপুরের কচা নদীর পানি ১ দশমিক ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক রফিকুল আলম বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন না করা, জলাশয় ভরাট ও কীর্তনখোলা নদীতে পলি মাটি বেড়ে যাওয়াতে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 

    এ দিকে বরিশালে আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বর্তমানে নদীবন্দরে ২ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত রয়েছে। এ সময় ঘণ্টায় দক্ষিণ পূর্ব থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানান আবদুল কুদ্দুস।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ