ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

     গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে  একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম শুভ (৩৫) নিহত হয়েছে। বাস পুকুরে পড়ে ১২ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের ওই এলাকায় যান চালাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। 

    নিহত গোলাম শুভ গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর ও স্থানীয় গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্না মিয়ার ছেলে। আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেছে স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস বিকাল সোয়া ৫টার দিকে আশোকাঠী এলাকা অতিক্রমকালে একই অভিমুখি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গোলাম শুভ নিহত এবং বাসের ১২ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 
     
    গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ