ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি চীনে, নিহত বেড়ে ২০

    ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি চীনে, নিহত বেড়ে ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখলো চীন। এতে দেশটির রাজধানী বেইজিংয়ে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ২৭ জন। খবর আল জাজিরার।

    জানা গেছে, বেইজিংয়ের উপকণ্ঠে শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার (২৯ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। বুধবার শহরের আবহাওয়া দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৪০ ঘণ্টায় পুরো জুলাই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। ঘূর্ণিঝড় ডকসুরির আঘাতে রাজধানী বেইজিংয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়।

    চীনে আঘাত হানার আগে ফিলিপাইন এবং তাইওয়ানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডকসুরি। এতে দুই দেশে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনে ওই ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ