ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • নিজ অফিস কক্ষে একঘণ্টা অবরুদ্ধ ববি রেজিস্ট্রার

    নিজ অফিস কক্ষে একঘণ্টা অবরুদ্ধ ববি রেজিস্ট্রার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাকাডেমিক জটিলতা দূর করাসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদারকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিস কক্ষে তাকে অবরুদ্ধ রাখা হয়। পরে দাবি মানার আশ্বাসে রেজিস্ট্রারের কক্ষ ত্যাগ করেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে শিক্ষার্থী কর্তৃক ‘স্যার’ সম্বোধন থেকে বিরত থাকা। শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা দ্রুত সমাধান করা এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ চুরির দায়ে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা।

    আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অমিত হাসান রক্তিম বলেন, ‘গত বৃহস্পতিবার রেজিস্ট্রার স্যারের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ গিয়ে বিভিন্ন দাবি পেশ করে। কিন্তু তিনি সেগুলোর বাস্তবায়নে উদ্যোগী হননি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বলেন, ‘শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে দুপুরে আমার অফিস কক্ষে এসেছিল। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। অথচ তারা বলেছে আমাকে একঘণ্টা অবরুদ্ধ রাখা হয়েছে!

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী দুপুর ১টার দিকে কিছু দাবি নিয়ে আমার কাছে এসেছিল। তারা সেগুলো পড়ে শুনিয়েছে এবং লিখিত দিয়ে গেছে। যৌক্তিকতা ও বাস্তবতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ