ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মিয়ানমারে মেয়াদ বাড়ল জরুরি অবস্থার, ফের পেছাল নির্বাচন

    মিয়ানমারে মেয়াদ বাড়ল জরুরি অবস্থার, ফের পেছাল নির্বাচন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর আরেক দফায় ছয় মাসের জন্য জরুরি অবস্থার সময় বৃদ্ধি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা-নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে।

    দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

    মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন।

    ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সামরিক বাহিনী। এরপর কয়েক দফায় দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

    দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় এখন নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ