মুলাদীতে পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ

মুলাদীতে সেইন্ট বাংলাদেশ (এনজিও) এর পরিচ্ছন্ন বাজার ঘোষণার লক্ষে রোববার বিকাল ৪টায় চরকালেখান ইউনিয়নের নমরহাট বাজারে সেইন্ট বাংলাদশের বাস্তবায়নে ও সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহয়াতায় শিশুদের জন্য কর্মসূচীর আওতায় সবুজ বনায়ন বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য মুলাদী উপজেলার ৭টি বাজার কে প্রাথমিক পর্যায় পরিচ্ছন্ন বাজার ঘোষণা করা হবে। এই কার্যক্রমের আওতায় চরকালেখান ইউনিয়নের নোমর হাট বাজারকে প্রথম পরিচ্ছন্ন বাজার ঘোষণার করার লক্ষে বাজার কমিটি ও ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিকট ময়লা ফেলার ড্রাম, বেলচা, হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, বাজার কমিটি লোকজ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন সেইন্ট বাংলাদেশের জহিরুল ইসলাম, অনুষ্ঠানে শিশুদের জন্য কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন সেইন্ট বাংলাদেশের কর্মকর্তা কামরুল ইসলাম আল আমিন।
এইচকেআর