ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে আ’লীগের বিক্ষোভ

    সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে আ’লীগের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত এবং ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    রোববার বিকেলে এবং সন্ধ্যায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

    এর আগে বিকেলে নগরীর সদর রোড সার্কিট হাউজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবলীগ।

    গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মিছিলটি দলীয় কার্যালয় সংলগ্ন শহীদ সোহেল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ মিছিলের পূর্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘এই বিক্ষোভের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে, আমরা আগুন সন্ত্রাস চাই না; আমরা শান্তি চাই’। আজকের মিছিল থেকে এটাই আমাদের বার্তা।

    এসময় সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রতি আহŸান জানাচ্ছি, আপনারা আতঙ্কিত হবেন না। আমরা মাঠে আছি, কোন ধরনের অরাগতা সৃষ্টি হলে আমরা আওয়ামী লীগ থেকে সেটাকে প্রতিহত করবো। আপনারা (জনগণ) শান্তিতে থাকুন এবং জননেত্রী শেখ হাসিনার সাথে থাকুন।

    এর আগে বিকেলে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী মহানগর যুবলীগের একাংশ নগরীতে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। এসময় মহানগর যুবলীগের আহ্বাবায়ক  নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বাবায়ক মাহামুদুল হক খান মামুন ও মেজবাহ উদ্দিন জুয়েলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সার্কিট হাউজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করে যুবলীগ। এসময় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ