ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • বরিশালে নিউজ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী

    মুক্তিযুদ্ধ ও উন্নয়ন অগ্রগতির খবর আরও বেশি তুলে ধরার আহ্বান

    মুক্তিযুদ্ধ ও উন্নয়ন অগ্রগতির খবর আরও বেশি তুলে ধরার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজ ২৪ নিউজের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও সাম্প্রতিক বিভিন্ন দিক তুলে ধরে এগিয়ে যাচ্ছে। আগামীতে চ্যানেলটি মুক্তিযুদ্ধ, বাংলদেশের উন্নয়ন অগ্রগতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি ভূমিকা রাখতে সক্ষম হবে। ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট নাগরিক, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ অন্যরা।

    আজ রোববার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে স্বাগত জানান বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ অন্যরা।

    এসময় শুেেভচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বরিশাল সদরের সহকারী ভূমি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি পুলক চ্যাটার্জী, সাধারণ সম্পাদক এসএম জাকির, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, ইলেক্ট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, এখন টিভির ব্যুরো প্রধান ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান কাওসার হোসেন রানা, সময় টিভি বরিশালের ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক ইত্তেফাক পত্রিকার ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলা নিউজ২৪ ডটকম এর ব্যুরো প্রধান মুশফিক সৌরভ, বরিশাল ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গবিন্দ সাহা সহ অন্যান্যরা।  

    বক্তারা বলেন, প্রগতিশীল এবং যুগোপযোগী নিউজ করে যাচ্ছে নিউজ২৪। নিউজ ২৪ এর কাছ থেকে আমাদের প্রত্যাশার চেয়ে কম পাচ্ছি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সমস্যা সম্ভাবনা নিয়ে গভীরে গিয়ে নিউজ ২৪ আরো বেশি বেশি প্রতিবেদন করবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ