ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময়

    গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দিনব্যাপী “নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    সিপিবি বাংলাদেশ’র উদ্যোগে এবং ইন্টারনিউজের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বরিশালের স্থানীয় এবং জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

    প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।

    নলেজ শেয়ারিং অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং কি, সংবাদ মাধ্যমে ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ও ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ এবং ধারানা দেয়া হয়।

    কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন, ‘ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।

    তিনি বলেন, তথ্যের গেইটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই করার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।’

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য পাঠকদের কাছে তুলে ধরা সম্ভব হয়। ফ্যাক্ট চেকিং না হলে পাঠকরা বিভ্রান্তমূলক তথ্যের শিকার হয়। এসময় অংশগ্রহণকারীরা দাবি করেন ভবিষ্যতে দীর্ঘ সময় নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করার।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ