ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • বরিশালে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি

    বরিশালে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ জমে থাকা পানি অপসারণের আহ্বান জানিয়ে হুইসেল বাজিয়ে বরিশালে বাইসাইকেল র‍্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাব (বিবিডিসি)। 

    রোববার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এই বাইসাইকেল র‍্যালি শুরু হয়। র‍্যালি উদ্বোধনীতে ব্লাড ডোনারর্স ক্লাবের প্রতিষ্ঠাতা আওলাদ খান, সাব্বির আহমেদ, আলিমুর রহমান রিয়াদ, বাধন বসুু ও সোহেল রহমান নাভিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিরোধেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাসাবাড়ি নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারাণ, নিয়মিত মশার ওষুধ স্প্রে করাসহ দিনে এবং রাতে মশারী খাটিয়ে ঘুমাতে জনসাধারনের প্রতি আহ্বান জানান তাঁরা। 

    উদ্বোধনী শেষে বিবিডিসি ক্লাবের ৩০ জন সদস্য অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বাইসাইকেল র‍্যালি বের করেন। হুইসেল বাঁশি বাজিয়ে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ