ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • নগরীতে জামায়াতের হঠাৎ বিক্ষোভ, আটক ২

    নগরীতে জামায়াতের হঠাৎ বিক্ষোভ, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্দলীয় সরকারের অধীনে নগরীতে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর জামায়াত। মিছিল শেষে ফেরার পথে দলটির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
    শুক্রবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

    আটককৃতরা হলেন- স্বরুপকাঠির বাসিন্দা বদরুল আলম (৪১) ও সদর উপজেলার বন্দর থানা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম।
    কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘পুলিশের অনুমতি ছাড়া নগরীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতা-কর্মীরা। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দৌড়ে পালানোর সময় দুই দু’জনকে আটক করা হয়।

    এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জামায়াতের আমীরসহ আটক নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াত।

    মিছিলের নেতৃত্ব দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর এবং কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল জব্বার।

    মহানগর জামায়াতের পাঠানো এক বিক্ষপ্তিতে জানানো হয়েছে, ‘মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছে মহানগর জামায়াত। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের রূপকার হল জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পর পর তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন ছিল নিরপেক্ষ, যেখানে জনগণ তাদের মত প্রকাশ করেছে।

    তারা বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে গায়ের জোরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনার অধীনে নির্বাচন করার আইন পাশ করেছে। শেখ হাসিনা সরকার ব্যবস্থার নির্বাচন হল দিনের ভোট রাতে করা। আমরা বাংলাদেশে আর কোন নির্বাচন শেখ হাসিনার অধীনে হতে দেব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীন ছাড়া হবে না, জনগণ হতে দেবে না।

    নেতৃবৃন্দ আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে জামায়াত সর্বশক্তি দিয়ে মাঠে থাকবে। জনগণের ভোটের অধিকার যাতে বাস্তবায়ন হয় এবং হারানো গণতন্ত্র যাতে ফিরে আসে সে জন্য জামায়াত আগ্রণী ভূমিকায় থাকবে। জামায়াত মানুষের ভোট ও ভাতের অধিকার বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করবে।

    জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছে, ‘সমাবেশের পুর্বে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়।
    মিছিলে অন্যান্যদের মধ্যে মহানগর জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান ও মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা জাফর ইকবাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

    মিছিল শেষে ফেরার পথে জামায়াতের দু’জনকে কোতয়ালী মডেল থানা পুলিশ আটক করে বলে জানিয়েছেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তারা আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ