৭ দফা দাবী আদায়ে দোকান কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নগরীর চকবাজার রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা এ্যাডভোকেট একে আজাদ, আলাউদ্দিন মোল্লা, মিজানুর রহমান সেলিম, অপূর্ব গৌতম, আবুল বাসার আকন, আলম খান, হাসেম মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,শ্রমিক ছাটাই, নির্যাতন, হয়রানি বন্ধ না হলে আগামী ১১ আগস্ট রাজপথ অবরোধ করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে জেলা প্রশাসনের দায়িত্বহীনতা এবং শ্রম দপ্তরের দুর্নীতিকেই দায়ী করা হবে। সাধারণ শ্রমিকরা মনে করে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে জেলা প্রশাসন ও শ্রম দপ্তরই প্রধান বাধা।
আরজেএন