ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বাবুগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধ গ্রেফতার

    বাবুগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক ৮ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় শুক্রবার  এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার বৃদ্ধ একই গ্রামের আব্দুর রব হাওলাদার (৬৫)। 

    বিষয়টি নিশ্চত করে এয়ারপোর্ট থানার এসআই অলিপ বলেন, যৌন হয়রানির অভিযোগ এনে শিশুর পিতা ইব্রাহিম বেপারি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুর রব হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

    শিশুটির মা সুখি বেগম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে আমার মেয়েকে একা পেয়ে ১০ টাকা দিয়ে পাশের নির্জন জায়গায় নিয়ে অশ্লীল কথা বলে এবং যৌন উত্তেজক কাজ করে। পরে মেয়ে দৌড়ে এসে কান্নাকাটি করে বলে। বিষয়টি রব হাওলাদারে ছেলের কাছে জানাই এবং বিচার দাবী করি। 

    সন্ধ্যা পর্যন্ত কোন বিচার না পাওয়ায় ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ কে জানাই। তিনি এসে ঘটনার সত্যতা জেনে পুলিশে খবর দেন। পুলিশ এসে তদন্ত করে স্থানীয়দের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে রব হাওলাদারকে থানায় নিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়ের করেছি। 

    অভিযুক্ত রব হাওলাদারের ছেলে জুয়েল বলেন, বাবা এধরণের কাজ করতে পারে না। বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে তাঁর কোন সদুত্তর দিতে পারে নি তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ