ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি

    বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্রে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে দাবি করেছে একাধিক স্থানীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ভরত জৈন-ই এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক

    প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। তিনি ভিক্ষা করে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৮০ থেকে ১ লাখ টাকা আয় করেন।


    নগদ অর্থের পাশাপাশি মুম্বাইয়ে ৩টি অ্যাপার্টমেন্টও রয়েছে ভরতের। এছাড়া মুম্বাইয়ের সংলগ্ন শহর থানেতে দু’টি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ আয় হয় ৬০ হাজার রুপি।


    ব্যক্তিগত জীবনে ভরত জৈন বিবাহিত। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে, এক ভাই ও বাবা। নিজের ৩টি ফ্ল্যাটের একটিতে পরিবার নিয়ে থাকেন ভরত। তার ছেলেরা পড়েছে ভারতের সবচেয়ে দামী শিক্ষাপ্রতিষ্ঠান বলে পরিচিত কনভেন্ট স্কুলে। তার দোকান ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন তার ভাই ও ছেলেরা।


    জানা গেছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি ভরত। কেবলমাত্র ভিক্ষা করেই সেই অসচ্ছলতা কাটিয়ে উঠেছেন তিনি। তবে যথেষ্ট অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও এখনো ভিক্ষা করা ছাড়েননি ভরত।


    প্রতিবেশীরাও তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তাতেও রাজি নন ভরত। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই পেশা তাকে কোটিপতি বানিয়েছে। তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে পথে বসতে রাজি নন তিনি।

    প্রতিদিন সাধারণ ভিক্ষুকের মতো ছেঁড়া-মলিন কাপড়, উস্কোখুস্কো চেহারা ও চুলে সেজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশনে যান তিনি এবং ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করেন। তার দৈনিক উপার্জন ২ হাজার টাকার নিচে কখনও নামে না বলে জানা গেছে।


    সূত্র: হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ