ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • নদী সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছা অনেকাংশে অনুপস্থিত: রিজওয়ানা হাসান

     নদী সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছা অনেকাংশে অনুপস্থিত: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দখল–দূষণসহ নানা কারণে আমাদের নদীগুলো আজ অনেকাংশে বিপন্ন হচ্ছে। এসব নদীর সুরক্ষায় আমাদের যে ধরনের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, তা অনেকাংশেই অনুপস্থিত।

    বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনে বেলা আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা পরিবেশ ও নদীরক্ষা আন্দোলনের সংগঠক, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দখল-দূষণের হাত থেকে আমাদের নদীকে সুরক্ষা দিতে সচেতন নাগরিকদের সোচ্চার ভ‚মিকা পালন করতে হবে। সাধারণ মানুষকে সচেতন করে নদী সুরক্ষায় কর্মপরিকল্পনা প্রণয়নে চাপ বাড়াতে হবে। এ জন্য বেলা সাধ্যমতো আইনি ও অন্যান্য সব সুবিধা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলে শিল্পায়নের বিপুল সম্ভাবনার কথা বলা হচ্ছে। 

    শিল্পায়ন সম্প্র সারিত হলে তা নদীতীরে হবে, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এটা হওয়া মানে নদী হত্যার বন্দোবস্ত চূড়ান্ত করা। এ জন্য আগেভাগেই এ অঞ্চলের নদীগুলোর সীমানা নির্ধারণ করে সেগুলোকে পরিবেশ সংবেদনশীল এলাকা ঘোষণা করার উদ্যোগ নিতে হবে। এ জন্য নদীগুলোর সমীক্ষা সম্পন্ন করে সীমানা নির্ধারণ করতে হবে। অন্যথায় এসব নদীর অস্তিত্ব বিপন্ন হবে।

    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ রফিকুল ইসলাম, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, পানি উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, বরিশালের খাল–নদী রক্ষা কমিটির সংগঠক আনোয়ার জাহিদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগরের সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার, সাংবাদিক সুশান্ত ঘোষ, ভোলার নাগরিক আন্দোলনের নেতা মোবাশ্বের উল্লাহ, বরগুনার পরিবেশকর্মী মুশফিক আরিফ প্রমুখ।

    বক্তারা বলেন, সুগন্ধ্যা ও কীর্তনখোলা নদীর মোহনায় দপদপিয়া এলাকায় একটি বড় অংশ দখল করে ওষুধ শিল্পকারখানা ও একটি সিমেন্ট কারখানা করা হয়েছে। এ কারণে নদীদূষণ ও দখল দুটোই ত্বরান্বিত হচ্ছে। 

    একইভাবে কলাপাড়ার রামনাবাদ, বরগুনার তালতলী এলাকার বিষখালী-পায়রা-বলেশ্বর তিন নদ-নদীর মোহনায় তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় ওই এলাকার নদীদূষণ ও পরিবেশ বিপন্ন হচ্ছে। একইভাবে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় সেখানে শিল্পায়নের প্রস্তুতি চলছে। এসব বন্ধ না করতে পারলে মেঘনা, তেঁতুলিয়া ও সন্নিহিত নদীকে সুরক্ষা দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

    বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগ থেকে দেশের মোট ইলিশের ৬৬ শতাংশের বেশি আহরিত হয়। কিন্তু নদীদূষণ, নাব্যতা হ্রাস ও দখলের কারণে এই উৎপাদন হুমকিতে পড়েছে। কীর্তনখোলার নিচে পলিথিন ও অপচনশীল দ্রব্যের স্তর পড়ে যাওয়ায় খননকাজ ব্যাহত হচ্ছে। এসব বন্ধে সরকার, প্রশাসন ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে। নাগরিকদেরও নদীকে সুরক্ষা ও যতœ করার মানসিকতা গড়ে তুলতে হবে। কর্মশালায় এ অঞ্চলের নদী, খাল ও জলাশয় সুরক্ষায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ