হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের হিজলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে ১০ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউরিয়া বাজারে এসে শেষ হয়।
এইচকেআর