ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বাবুগঞ্জে  ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে রোপা আমন ধানের চাষাবাদ 

    বাবুগঞ্জে  ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে রোপা আমন ধানের চাষাবাদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমালয় পদ্ধতিতে রোপা আমন ধানের আবাদ কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ভালো ফলন এনে দিবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আধুনিক এ পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ক্ষেতে চারা রোপণ এবং ধান কাটার কাজটিও হবে কৃষি যন্ত্রের সাহায্যে। এতে শ্রমিক সংকটসহ নানা প্রতিবন্ধকতা এড়িয়ে সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।

    এ প্রকল্পের আওতায় যন্ত্রের সাহায্যে কৃষকদের ধানের বীজ থেকে শুরু করে বীজতলা তৈরি, চারা রোপণ, সার, কীটনাশক প্রয়োগ এবং সর্বশেষ ধান কেটে ঘরে তুলে দেওয়ার কাজটি করবে কৃষিবিভাগ। চলতি মৌসুমে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠী গ্রামে ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ শুরু করা হয়েছে। 

     বৃহস্পতিবার মেশিনের সাহায্যে রোপা আমনের বীজ রোপণে কাজ শুরু করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে আধুনিক রোপা আমন (ব্রি ধান-৮৭) ধানের সমালয় চাষাবাদের (বীজ বপন)  উদ্বোধন করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান। 

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদুল হাসান ও দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান। কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান। 

    কৃষি অফিসার মামুনুর রহমান জানান, কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে বাবুগঞ্জে এই প্রথম ৫০ একর জমি একত্রিত করে সমালয় পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে । এর আগে বিশেষ ট্রে-তে চারা তৈরি করা হয়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ