ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার

    সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রুত সময়ের ভিতরে সাংবাদিক এমআর শুভর উপর হালাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দকে এ আশ্বাস দেন তিনি। 

    এর আগে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য অপূর্ব বাড়ৈ, তানজিমুল রিসাদ, বিশ্বজিৎ কুমার রায়। 

    বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার জানান, সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করা হয়। এসময় ওসি আস্বস্ত করে বলেন,  বিষয়টি  তাঁরা গুরুত্বসহকারে দেখছেন এবং দ্রুত সময়ের ভিতরে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ