নারীর ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘আজ দেশে নারীর যে ক্ষমতায়ন হয়েছে, তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। আজকে আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্যাডার, সিভিল সার্ভিসসহ সবজায়গাতেই নারীরা রয়েছেন। সমৃদ্ধশালী দেশের কাতারে পৌঁছাতে হলে নারী ও পুরুষকে একসাথে কাজ করতে হবে।
গতকাল দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বাদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ১৪ বছর আগের থেকে এখন আমরা অনেক ভালো আছি। গ্রামেগঞ্জে হাটলে এখন আর ছেড়া গেঞ্জি, লুঙ্গি দেখা যায়না। গোটা বাংলাদেশে সামগ্রিকভাবে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি। আপনারা যদি দেশের উন্নয়ন চান, নিজের উন্নয়ন ও ভালো চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থী মেয়েরা এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ছেলেরা পিছিয়ে পরছে। একারণেই ছেলে ও মেয়ে সমান দৃষ্টিতে দেখে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে রাস্ট্র ক্ষমতায় বসেছিলেন তা তিনি পূরণ করে যেতে পারেননি। তারই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, কেন্দ্রীয় মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে ছালমা বেগম।
এসময় আরও বক্তৃতা দেন, মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, নারীনেত্রী অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ। সম্মেলন শুরুর আগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে হয়।
আরজেএন