ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বিষখালী নদীতে বেড়িবাঁধের অপেক্ষায় কয়েক যুগ

    বিষখালী নদীতে বেড়িবাঁধের অপেক্ষায় কয়েক যুগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিষখালী নদীতে বেড়িবাঁধের অপেক্ষায় যুগের পর যুগ পার করেছেন ঝালকাঠির উপকূলীয় উপজেলা কাঁঠালিয়াবাসী। এতে নদীতীরবর্তী গ্রামের অধিবাসীদের দুর্ভোগের শেষ নেই। বাঁধ নির্মাণ না হওয়ায় স্থানীয়দের ক্ষোভের শেষ নেই। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও ইয়াসে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাঁঠালিয়া উপজেলা। প্রতিবছরই জলোচ্ছ্বাসে ফসল ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সিডরে এ উপজেলায় ২১ জনের প্রাণহানি ঘটে। ক্ষতি হয় ফসলসহ বাড়িঘরের। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় আইলা ও ইয়াস আঘাত হানে। প্রাণহানির ঘটনা না ঘটলেও ভেসে গেছে জেলেদের জাল, নৌকা। তলিয়ে গেছে ঘের ও পুকুর। নষ্ট হয়ে গেছে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। নিয়মিত জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ১০ হাজার হেক্টর জমি।

    বিষখালী নদীর নোনাপানিতে আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঁঠালিয়া সদর, বড় কাঁঠালিয়া, কচুয়া, রঘুয়ারচর, রঘুয়ারদড়ি চর, তালগাছিয়া, আওরাবুনিয়া, জাঙ্গালিয়াসহ অন্তত ১০ গ্রামে প্রতিদিন স্বাভাবিক জোয়ারে ফসলি মাঠ প্লাবিত হচ্ছে।
    স্থানীয় জেলে মিরন জোমাদ্দার বলেন, বইন্যার (সিডর-পরবর্তী জলোচ্ছ্বাস) সময় গলা পর্যন্ত পানিতে মোগো ঘর-দরজা, গরু-বাছুর সব ভাসাইয়্যা লইয়্যা গ্যাছে। ইয়াসের সময় মোগো বাড়িঘর পানিতে তলাইয়া গ্যালহে।

    বেড়িবাঁধ না হওয়ায় বন্যার সময় অসহায় অবস্থার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি। তিনি বলেন, ঘরবাড়ি ও কৃষির ক্ষতি হচ্ছে। এতে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, প্রতিদিন স্বাভাবিক জোয়ারে বিষখালী নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে প্রায় ১০ হাজার হেক্টর আবাদি জমি। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি বেড়িবাঁধ নির্মাণের। টেকসই বাঁধ নির্মাণ করে জনসাধারণকে নিরাপদে রাখা সরকারের দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে এটি নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ