ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • লক্কর ঝক্কর বিআরটিসি একটি বাসই ভরসা, দুর্ভোগে যাত্রীরা

    তিন যুগেও উন্নত হয়নি বরিশাল-পাথরঘাটা রুটের বাস সার্ভিস

    তিন যুগেও উন্নত হয়নি বরিশাল-পাথরঘাটা রুটের বাস সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে বরগুনা জেলার পাথরঘাটার দূরত্ব ১৩০ কিলোমিটার। এই রুটে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ আসা যাওয়া করেন। কিন্তু  তাদের যাতায়াতের ক্ষেত্রে পুরানো লক্কর ঝক্কর বাসই একমাত্র ভরসা। যাত্রীদের অভিযোগ, উন্নত পরিবহন ব্যবস্থা না থাকার কারণে তারা অসহায়। আর এ সুযোগ নিয়ে লক্কর ঝক্কর বাসেই ইচ্ছামতো বাস ভাড়া নিচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা। 

    মঙ্গলবার নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোতে গিয়ে জানা যায়, বরিশাল- পাথরঘাটা রুটে নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টা এবং দুপুর আড়াইটার দিকে মাত্র দুটি বাস ছেড়ে যায়। এর মধ্যে একটি আমুয়া ও অপরটি পাথরঘাটা পর্যন্ত যায়। এ রুটে অন্য কোনো বাস চলে না। ফলে এসব রুটে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

    এর আগে বাস দুটি তাদের গন্তব্য পৌঁছানোর আগে নথুল্লাবাদ, লঞ্চঘাট, রূপাতলী, ঝালকাঠি, রাজাপুর, ভা-ারিয়া, বামনা, ডউয়াতলা, কাঁকচিড়াসহ ৮টি স্থানে থামে। এসব জায়গায় ১০-২০ মিনিট করে থেমে যাত্রী তোলা হয় বলে জানান ট্রাফিক বিভাগ কার্যালয়ের দায়িত্বরত কর্মচারি সুপ্রভাত কবিরাজ। তবে যাত্রীদের অভিযোগ, ১০-২০ মিনিট নয়,  আধাঘন্টা এক এক স্থানে গাড়ি থামিয়ে রাখেন চালকরা। কেউ তাদের কিছু বললে যাত্রীদের যাইচ্ছে তা ব্যবহার করে।

    এদিকে রূপাতলী বাসটার্মিনাল থেকেও পাথরঘাটা পর্যন্ত সরাসরি কোন বাস যায় না। তবে রূপাতলী থেকে ১১২ কিলোমিটার দূরত্বে মঠবাড়িয়া পর্যন্ত বাস চলাচল করে। তাতে ভাড়া গুণতে হয় জনপ্রতি ১৯০ টাকা। তাই কেউ পাথরঘাটায় যেতে চাইলে মঠবাড়িয়া গিয়ে আবার ৮০ টাকা ভাড়া দিয়ে নতুন বাসে উঠতে হয়। সেসব গাড়িও ব্যবহার অনুপযোগী। কিন্ত দেখার কেউ যেন নেই।

    বিএম কলেজের ইমরান নামে এক যাত্রী বলেন, নথুল্লাবাদ থেকে প্রতিদিন বিআরটিসি বাসে নিজ এলাকা মঠবাড়িয়া যাতায়াত করেন তিনি। এখান থেকে এই রুটের দূরত্ব ১০০ কিলোমিটার হলেও ভাড়া দিতে হয় ২১৯ টাকা। তাও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে নাকি কম নেয় বলে দাবি বাস শ্রমিকদের। 

    তিনি বলেন, বাড়তি ভাড়া নিলেও বাসের সার্ভিস মোটেও ভালো না। পুরনো এই গাড়িটি ৪৫ সিটের, কিন্তু যাত্রীদের কাছে ৫২ সিটের টিকিট বিক্রি করা হয়। আবার সিট বিক্রি পূরণ হলেও পথে পথে যাত্রী নেয়া হয়। এছাড়া এই রুটের বেশির ভাগ বাসের ফিটনেস নেই। অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।

    শুধু কলেজ শিক্ষার্থীই নয়, এমন অভিযোগ করে পাথরঘাটাগামী যাত্রী গৃহবধূ আকলিমা বেগম বলেন, নিরাপদে চলাচল করার জন্যই পরিবার নিয়ে সরকারি বিআরটিসি গাড়িতে যাতায়াত করি। কিন্তু বাসের অবস্থা শোচনীয় জেনেও চড়তে হয়। এই বাসে দূরত্ব অনুযায়ী গন্তব্য পৌঁছাতে দুই ঘণ্টা লাগলেও চালকরা লাগিয়ে দেয় প্রায় চার ঘণ্টা।   

    যাত্রীদের অভিযোগের বিষয় অকপটে স্বীকার করেছেন মঠবাড়িয়া-আমুয়া রুটের বিআরটিসি বাস সুপারভাইজার রুবেল হাওলাদার। তিনি প্রতিবেদককে জানান, লোকাল যাত্রী না নিলে সরকারি রাজস্ব জমা কঠিন হয়ে পড়ে। ৪৫ সিট এই গাড়িতে ৫২ সিট বিক্রি করতে হলে সাড়ে ৫ হাজার টাকা টিকিট বিক্রি করতে হয়। 

    অনেক সময় সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয়। এ কারণে লোকাল যাত্রী নেয়া লাগে, তা না হলে গাড়ির খরচই উঠে না। তার দাবি, গাড়িতে যাত্রী কম হলেও সরকারী কোষাাগারে টাকা জমা দিতেই হবে। 

    সুপারভাইজার রুবেল বলেন, বরিশাল থেকে মঠবাড়িয়া ও আমুয়া চার বার আসা যাওয়া করা হয়। এতে গাড়ির খরচসহ ২২ হাজার টাকা ইনকাম করা লাগে। তা না হলে টাকা জমা দেয়া কঠিন হয়ে যায়। 
     
    এ বিষয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো ম্যানেজার জামশেদ আলী জানান, কাউন্টার ব্যতিত যাত্রী উঠানো নিয়ম নেই। কেই যদি নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যাত্রী সংকট থাকায় বাস বাড়ানো হচ্ছে না। সরকার নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে।   

    বরিশাল জেলা পুটূয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, রূপাতলী থেকে পাথরঘাটা পর্যন্ত বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু সিটি নির্বাচনের কারণে তা আর আগায়নি। তিনি বলেন, অতিরিক্ত যাত্রী না ওঠাতে চালকদের নির্দেশনা দেয়া আছে। কিন্তু তারপরও চালক, সুপারভাইজাররা এই কাজটি করে থাকে। এ জন্য দুঘটনার শিকার হয়।  

    প্রসঙ্গত, গত শনিবার ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসার স্মৃতি নামের যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। এই বাস চালক মোহন হালকা লাইসেন্সে ভারী যান চালাতেন। এদের খামখেয়ালিপনার কারণে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ