দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার

প্রখ্যাত সাংবাদিক আবেদ খান সম্পাদিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আরিফিন তুষার। মঙ্গলবা পত্রিকাটির প্রকাশক সন্তোষ শর্মা তাকে নিয়োগপত্র প্রদান করেন। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন তরুণ সাংবাদিক আরিফিন তুষার।
এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পান তিনি। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত ওই পদে কর্মরত রয়েছেন আরিফিন তুষার। এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার বরিশাল ব্যুরো পদে নিয়োগ পান।
এর বাইরে বরিশালের শীর্ষ পেশাজীবী সংগঠন বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটস্ কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালণ করছেন সুনামের সাথে।
কে.আর