ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পৌরভবনে হেফাজতের ভাঙচুর: রাস্তায় দায়িত্ব নিলেন মেয়র

    পৌরভবনে হেফাজতের ভাঙচুর: রাস্তায় দায়িত্ব নিলেন মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় ব্যবহারযোগ্য না থাকায় রাস্তায় বসে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।


    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরভবনের সামনে খোলা আকাশের নিচে তারা এই দায়িত্ব গ্রহণ করেন।

    দায়িত্ব নেওয়ার সময় মেয়র নায়ার কবির বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে।

    উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। তারা বিভিন্ন সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ