ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • হিজলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

    হিজলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় মঙ্গলবার ২৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জনকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।  বর্তমানে ২৯ জন রোগী হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক রোগী সিট না পেয়ে ফ্লোরে ও বারান্দায় চিকিৎস্যা নিচ্ছে। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাউসার জানান, ডেঙ্গু রোগী পরিস্থিতি ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের পক্ষে রোগী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, প্রতিটি পরিবারকে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন এবং সোচ্চার হতে হবে। 

    উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানান, প্রতিটি ইউনিয়নে মশা নিধন করার জন্য স্প্রে করা হবে। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও জনসাধারনকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার লক্ষে প্রচার ব্যাবস্থা চালু করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ