ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বান্দ রোড, ক্লাব রোড হয়ে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে সার্কিট হাউজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

    সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. সেলিম হাওলাদার। এছাড়া সভায় নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন অতিথিরা। 

    মৎস্য সম্পদ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী একসপ্তাহ বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্তকরণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ