ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বরিশালে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

    বরিশালে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-সচিব শহিদুল ইসলাম। সোমবার দুপুর ২টায় তিনি যোগদান করতে জেলা প্রশাসনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। 

    এ সময় দাপ্তরিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পাশাপাশি নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলামকে জেলা প্রশাসকের নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। 

    এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনদীপ ঘড়াই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রূম্পা সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

    এর আগে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম সব শেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। 

    এর আগে শহিদুল ইসলাম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বদলী করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ