ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বরজেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

    বরজেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপে অভিষেক ম্যাচ হ্যাটট্রিক দিয়ে রাঙালেন ব্রাজিলের নারী ফরোয়ার্ড এরি বরজেস। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি পৌঁছান এক মাইলফলকে।

    সঙ্গে বিয়াতরিজ জানেরাতো হোয়াওয়ের গোলে বড় জয় নিয়ে আসর শুরু করে ব্রাজিল।
    অস্ট্রেলিয়ার হিন্দমার্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পানামা নারী ফুটবল দলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দলটির হয়ে বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন বরজেস। সর্বকনিষ্ঠ হিসেবে অবশ্য এই রেকর্ডে তিনিই প্রথম। ২০১৫ সালে সর্বশেষ এই মাইলফলকে নাম লিখিয়েছিলেন ক্যামেরুনের গায়েলে ইনগানামুইত।

    দারুণ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ম্যাচের ১৯তম মিনিটেই দলকে এগিয়ে নেন বরজেস। দেবিনিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৯তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই ফরোয়ার্ড। বাঁ দিক থেকে ছুটে আসা ক্রস শুরুতে হেড নিলেও প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দেন। তবে ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন বরজেস।

    ছন্দে থাকা ব্রাজিল বিরতির পরও বজায় রাখে আধিপত্য। ৪৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বিয়াতরিজ জানেরাতো। জোড়া গোল করা বরজেসের বক্স থেকে পাওয়া পাস সহজ শটে জালে পাঠান তিনি। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বরজেস। বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ এক হেডে জালে পাঠান তিনি।  
    গ্রুপ ‘এফ’ থেকে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার (২৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাও মেয়েরা।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ