ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

    বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর কাশীপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে সুধীজন এবং সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়। 

    জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন প্রকল্পের উপ-পরিচালক এসএম আজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন ও জেলা কার্যালয়ের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।

    সভায় জেলায় মৎস্য চাষের অগ্রগতি ও সাফল্য এবং সরকারের নানা কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া আজ মঙ্গলবার শুরু হতে যাওয়া মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয় সভায়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ চত্ত¡র থেকে মৎস্য সপ্তাহের র‌্যালি এবং সার্কিট হাউজে আলাচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

    এছাড়া বিভাগীয় পুলিশ, মেট্রো পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিদিন বিভিন্ন স্থানে আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ