ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • তামিম বিশ্বকাপে খেললে অধিনায়ক থাকবে, জানালেন পাপন

    তামিম বিশ্বকাপে খেললে অধিনায়ক থাকবে, জানালেন পাপন
    ওয়ানডে অধিনায়ক তামিম ও বিসিবি সভাপতি পাপন। ছবি: ফাইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনজুরি সময়টা কঠিন করে তুলেছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সঙ্গে ফর্মটাও যাচ্ছিল খারাপ। এতে করে তার নেতৃত্ব-ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। যে কারণে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন ওপেনার তামিম। 

    প্রধানমন্ত্রীর নির্দেশে ওই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথাও জানিয়েছেন তামিম। তবে ইনজুরি মুক্ত হয়ে কবে ফিরবেন তা নিশ্চিত নয়। চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে এশিয়া কাপে খেলতে পারবেন কিনা, বিশ্বকাপে থাকবেন কিনা; থাকলে নেতৃত্বভার তার কাঁধে থাকবে কিনা এসব নিয়েও উঠেছে প্রশ্ন।

    বিষয়টি নিয়ে রোববার সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম যখনই দলে ফিরবে অধিনায়ক হয়েই ফিরবে। তামিম না থাকলে অন্য কেউ দলকে নেতৃত্ব দেবে। এছাড়া তামিমকে সুস্থ করতে যা যা করা দরকার করবেন বলেও উল্লেখ করেছেন তিনি। 

    পাপন বলেছেন, ‘একটা সিম্পল জিনিস বলে দেই। বিশ্বকাপে তামিম আমাদের ক্যাপ্টেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু ম্যাচে তামিম ছিল না, লিটন দাস নেতৃত্ব দিয়েছে। তামিম ফিরলে আবার তামিমই অধিনায়ক হবে। তামিম না ফিরলে আরেকজন হবে। এখন আমরা তো সিওর না ও (তামিম) কোন ম্যাচ খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’ 

    কোমরের পুরনো ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরতে তামিমকে নাকি কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছিল। যা করে তার ইনজুরি বেড়েছে বলে অভিযোগ করেছেন তামিম। বিয়ষটি নিয়ে পাপন বলেছেন, ‘আমি জানি না। যারা এক্সারসাইজ দিয়েছে তারা কী ওর ক্ষতি চায়। ও যখন যা চাচ্ছে, দেশে-বিদেশে (চিকিৎসা নিয়ে) যা বলছে আমরা করছি। আমরা তো শুনি নাই অন্য কিছু আছে। এখন এক ডাক্তার দেখিয়েছে, তিনি নাকি বলেছেন ইনজেকশন দিতে হবে নয়তো সার্জারি করাতে হবে। যেটা ভালো হয় করুক, আমরা ওকে সুস্থ করতে এক পায়ে খাঁড়া।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ