ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • বরিশাল জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

    বরিশাল জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনস মাঠে কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান। 

    উদ্বোধন শেষে পুলিশ লাইনস দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন ডিআইজি আক্তারুজ্জামান ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

    পরে জেলার বিভিন্ন থানার ওসিদের হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। জেলার ১০ থানা, পুলিশ ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন দপ্তরে ১ হাজার চারা বিতরণ করা হয়।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, শারমিন সুলতানা রাখি, মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক ও প্রফেসর শাহ্ শাজেদাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ