ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • টেক্সটাইল কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ

    টেক্সটাইল কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সোনারগাঁও টেক্সটাইল কারখানার অযৌক্তিক লে-অফ প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ হয়েছে।  রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করে এ অবরোধ করেন। আন্দোলনরত শ্রমিকেরা কারখানা খুলে না দিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

    খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফজলুর রহমান আগামী ১ আগস্ট কারখানা খুলে দেওয়া এবং বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ থেকে সরে আসেন।

    সোনারগাঁও টেক্সটাইল কারখানার জিএম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ