ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  •  গৌরনদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম

     গৌরনদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে গত শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষার পর বর্ষাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে রাতে ডা. শিউলি সমাজপতির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা। গতকাল শনিবার সকালে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।

    তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমাদের পরিবারে খুশির বন্যা বইছে।

    হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। একসঙ্গে তিন বাচ্চার জন্ম দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ