ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • নাটকীয়তার মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ টাই

    নাটকীয়তার মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ টাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের করা ২২৫ রানের জবাবে ঠিক ২২৫ রানই করতে পেরেছে ভারত। এর আগে দুদলই একটি করে  জেতায় সিরিজও হলো ড্র।

    ম্যাচ জিততে ভারতের শেষ ওভারে দরকার ছিল ৩ রান, হাতে ছিল ১ উইকেট। তরুণ পেসার মারুফা আক্তারের প্রথম দুই বল থেকে আসে ২ রান। এরপর মেঘনা সিং অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে পরাস্ত হন। উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জোরালো আবেদনে সাড়াও দেন আম্পায়ার তানভির আহমেদ। ভারত আপত্তি করলেও উল্লাসে মেতে ওঠে স্বাগতিক দল।

    ২২৫ রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও স্মৃতি মান্ধানা আর হারলিন দেউলের ব্যাটে সহজ জয়ের দিকেই ছুটছিল ভারত। প্রায় হাতছাড়া হয়ে পড়া ম্যাচে দ্রুত উইকেট তুলে উত্তেজনা জমাল বাংলাদেশ। এতে বিশেষ ভূমিকা রাখলেন নাহিদা আক্তার। গুরুত্বপূর্ণ ফেইজে তিন উইকেট তুলে নেন তিনি।

    এক পর্যায়ে ৪ উইকেটে ১৯১ ছিল ভারতের স্কোর। সেখান থেকে আর ৩৪ রান যোগ করতে বাকি ৬ উইকেট হারায় সফরকারীরা। এরমধ্যে দুটি ছিল রান আউট।  

    সকালে টস জিতে ফারজানা হক পিংকির রেকর্ডময় সেঞ্চুরিতে আগে ব্যাট করে ২২৫ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে মন্থর উইকেটে বোলারদের জ্বলে উঠা দরকার ছিল। সেটা শুরুতে হচ্ছিলও। ২২৬ রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই উইকেট নেওয়ার সুযোগ হারান জ্যোতি। মারুফার বলে স্মৃতির সহজ ক্যাচ ছেড়ে দেন তিনি। 

    অবশ্য ওই ওভারেই আসে সাফল্য। মারুফার বলে সহজ ক্যাচ তুলে দেন শেফালি বর্মা। বোলার মারুফা সহজ ক্যাচ প্রথম দফায় হাতে জমাতে না পারলেও লাফিয়ে দ্বিতীয় চেষ্টায় মুঠোবন্দি করেন। 

    পঞ্চম ওভারে স্বস্তিকা ভাটিয়াকে এলবিডব্লিউ করে দেন সুলতানা খাতুন। এরপরই দারুণ জুটি পান স্মৃতি আর হারলিন। সহজেই রান বাড়াতে থাকেন তারা। তৃতীয় উইকেটে ১০৭ আনেন তারা ১৪২ বল খেলে। লেগ স্পিনার ফাহিমা খাতুনের বলে ক্যাচ দিয়ে স্মৃতির বিদায়ে ভাঙে জুটি। ৮৫ বলে ৫৯ করেন তিনি। 

    ভারত অধিনায়ক হারমানপ্রিত কাউর এসে হারলিনকে সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে থিতু হওয়ার পরই তাকে কাবু করেন নাহিদা আক্তার। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে হারমানপ্রিত ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন, আম্পায়ারকেও ব্যাটে লাগার কথা ঈশারা করেবের হয়ে যান। যদিও রিপ্লেতে পরে দেখা যায় বল তার ব্যাটে লাগলেও আউট, কারণ বল স্লিপে ক্যাচ নিয়ে নেন ফাহিমা। 

    বৃষ্টিতে এরপর কিছুটা সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শুরুর পর হারলিনের দক্ষতায় ছুটে যাওয়া ভারত ধাক্কা খায় ৪২তম ওভারে। সফট হ্যান্ডে বল ঠেলে জায়গা বদল করতে গিয়ে কাটা পড়েন হারলিন। ১০৮ বলে ৯ চারে ৭৭ রান করেন তিনি। এরপর দীপ্তি শর্মাকেও রান আউটের ফাঁদে  ফেলে ম্যাচ জমিয়ে তুলে বাংলাদেশ।  শেষ চার ওভারের অতি নাটকীয়তায় ম্যাচ থামে সমতায়।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ