ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • নথুল্লাবাদের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, আসামি ২৫ 

    নথুল্লাবাদের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, আসামি ২৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার জের ধরে শ্রমিকের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গগতকাল শনিবার দুপুর ১টার দিকে এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করা হয়।

    মামলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা কালাম হোসেন লিটন মোল্লা অনুসারী ২৫ জনকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
    বরিশাল এয়ারপোর্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নথুল্লাবাদে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় কোন পক্ষ অভিযোগ বা মামলা করেনি।
    তবে নথুল্লাবাদের ঘটনার জের ধরে একইদিন দুপুর ১টার দিকে কাশিপুরের কলসগ্রামে নজরুল নামের একজনের বাড়িতে হামলা হয়। এসময় ঘরে ঢুকে তাকে নির্মামভাবে নির্যাতন এবং ভাঙচুরের অভিযোগ করা হয়েছে লিটন মোল্লার লোকেদের বিরুদ্ধে।

    ওই ঘটনায় আহত নজরুলের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনকে নামধারী এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
    এর আগে শুক্রবার সকাল থেকে দফায় দফায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে মহানগর শ্রমিকলীগের সদ্য সাবেক সভাপতি আফতাব হোসেন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা লিটন মোল্লা এবং তার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

    সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত, গ্রীন লাইনসহ বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও মোটরসাইকেল ভাঙচুর করে শ্রমিকদের একাংশ। এছাড়া এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ