ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  •  বেপরোয়া গতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক

     বেপরোয়া গতিতে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া বাশার স্মৃতি পরিবহণের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
    পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ চেষ্টায় উদ্ধার যন্ত্রের মাধ্যমে দুর্ঘটনার দেড় ঘণ্টা পর পুকুর থেকে বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া দুপুর ৩টার দিকে উদ্ধার অভিযান পুরোপুরি সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি দুর্ঘটনা কবলিত হয়।

    বিকাল ৫টা পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ১৭ জন দাঁড়িয়েছে। যাদের মধ্যে ১৪ জনের মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রীর অবস্থা এখনো গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাস দুর্ঘটনায় গুরুতর আহত ভা-ারিয়ার বাসিন্দা সোহেল জানান, ‘বাস ছাড়া এবং গন্তব্যে পৌঁছানোর জন্য মালিক সমিতি থেকে সময় বেধে দেয়া হয়েছে।

    কিন্তু স্মৃতি পরিবহণের যাত্রীবাহী বাসটি পথে পথে যাত্রী তোলার জন্য অনেক সময় নষ্ট করে চালক। শুরুতে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি স্ট্যান্ড ত্যাগ করলেও পরে পথে পথে যাত্রী তোলা হলে যাত্রীর সংখ্যা ৭০-৮০ জনে দাঁড়ায়। এ নিয়ে গাড়ির মধ্যে চালকের সঙ্গে যাত্রীদের বাকবিতান্ডও হয়।

    ঝালকাঠির কাছে পৌঁছানোর কিছু সময় আগে হঠাৎ করেই চালক বেপারোয়া গতিতে বাস চালানো শুরু করে। এ নিয়ে সামনের অংশে বসা নারী যাত্রীদের সাথে তর্কে জড়ান।
    এর মধ্যেই ছত্রকান্দায় পৌঁছে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গতি না কমিয়ে মোড় ঘুরতে ছিলেন বাসের চালক। তখন হঠাৎ করেই রাস্তার পাশে থাকা একটি ইজিবাইক সামনে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়।

    তিনি বলেন, ‘ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে এসে আমাকে বাসের মধ্যে থেকে জানালার ফাঁক থেকে টেনে বেড় করে। আমিসহ আরও অনেককেই তারা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর অশেষ রহমতে আমি নতুন জীবন পেয়েছি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ