ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • আমরা যা পরিকল্পন করতে পারি না প্রধানমন্ত্রী তা বাস্তবে রুপ দেয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

    আমরা যা পরিকল্পন করতে পারি না প্রধানমন্ত্রী তা বাস্তবে রুপ দেয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল বলেছেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পটি বাবুগঞ্জবাসীর জন্য  প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার। 

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশব্যাপী এ বিশাল কর্মযজ্ঞ সফলতার সাথে বাস্তবায়ন করে চলেছে। বরিশাল জেলায় ১০টি মিনি স্টেডিয়াম করা হবে। একটি জেলায় ১০ টি স্টেডিয়াম করা আমাদের জন্য কল্পনাতীত।  আমরা যা পরিকল্পনা করতে পারি না প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সেটা বাস্তবে রুপ দেয়। 

    শনিবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বাবুগঞ্জের জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। 

    তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি জেলা শহরে আধুনিক স্টেডিয়ামসহ বিভিন্ন আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। 

    এর আগে উপজেলার দ্বারিকা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।
     
    উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের সভাপতিত্বে  সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,  সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,উপজেলা সহকারী ভূমি সুব্রত বিশ্বাস দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। 

    উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে বাবুগঞ্জ উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে । এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৫ লাখ টাকা।

    শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ