ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • প্রতি সপ্তাহেই বাড়ে সব পণ্যের দাম

    প্রতি সপ্তাহেই বাড়ে সব পণ্যের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরে বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। পেঁয়াজ, কাঁচা মরিচ ও শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। আলু ও চিনির দামও অপরিবর্তিত। জিরার দাম গত সপ্তাহের চেয়ে বেড়ে  হাজার টাকা ছাড়িয়েছে।
     
    গতকাল শুক্রবার সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট চিংড়ি কেজি ৮০০ টাকা, রুই কেজি ৩৫০ টাকা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা, টেংরা ৪০০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাঙ্গাশের দাম।

    বড় সাইজের পাঙ্গাশ প্রতি কেজি ২০০ এবং মাঝারি সাইজের প্রতি কেজি ১৭০ টাকা। তবে স্বস্তির সুবাতাস বইছে ইলিশের বাজারে। গত সপ্তাহে ইলিশ মাছ কেজিতে ২৩০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে এখন সেগুলো ২০০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে কমতে শুরু করেছে মাছের দাম জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া, রুই মাছ ৪০০-৪৫০, কাতল মাছ ৪০০-৪৫০, চিংড়ি ৯০০, কৈ মাছ ২৬০, শিং মাছ ৪০০- ৬৫০। 

    সবজির বাজার ঘুরে দেখা গেছে,  করল্লা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,  ঢেঁড়স ৫০ টাকা, পটল ৪০টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, লাউ ৫০-৭০ টাকা। কাঁচামরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শাকের মধ্যে পুঁইশাক মানভেদে ৩০ টাকা কেজিতে, কলমি শাক প্রতি আঁটি ১৫ টাকা, পাটশাক প্রতি আঁটি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 
    ক্রেতা মিঠুন বলেন, যেভাবে সব কিছুর দাম বাড়ছে সেভাবে তো আমাদের বেতন বাড়ছে না। তার মানে হয় আমাদের বেতন বাড়াতে হবে, না হয় সবকিছুর দাম কমাতে হবে। 
    সবজি বিক্রেতা ইসমাইল বলেন,  এই সপ্তাহে  সবজির দাম কিছুটা কমেছে। কিছু সবজি আগের দামেই বিক্রি করছি। কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের রসুন (ভারতীয়) ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত দামে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এছাড়া আলু ৪০, চিনি ১৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এ সপ্তাহে আদার ঝাঁজ কিছুটা কমলেও ২০০ টাকা।  

    আল্লাহরদান স্টোরের বিক্রেতা নয়ন হোসেন বলেন, ঈদের আগে থেকেই জিরার দাম বাড়তি। গত সপ্তাহে কেনা ছিল ৯০০ টাকা, বিক্রি করেছি ১০০০ টাকায়। এই সপ্তাহে কেনা ১০৮০ টাকা আর বিক্রি করছি ১২০০ টাকায়।
    আরেক বিক্রেতা বলেন, এখন প্রতিদিনই প্রায় জিনিসের দাম উঠানামা করে, তাই অল্প কিনে বিক্রি করি। এদিকে ফার্মের মুরগির ডিম ১৪৪ টাকা ডজন বিক্রি হচ্ছে।

    মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কিছুটা কমে ১৬০ বিক্রি হচ্ছে। অপরদিকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কক বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। এছাড়া গরুর মাংস ৭৮০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ