‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

র্স্মাট বালাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ও শিক্ষার্বোড সচিব বাহারুল আলম।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইচকেআর