ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বহিরাগতদের বিএম কলেজের হল ছাড়তে নির্দেশ

    বহিরাগতদের বিএম কলেজের হল ছাড়তে নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার ছাত্রাবাসের বহিরাগত ও বরাদ্দ না নিয়ে অবস্থান করা শিক্ষার্থীদের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে নোটিশ দিয়েছেন তিনি।

    গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি জানান, বিএম কলেজে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক, অশ্বিনী কুমার, জীবনানন্দ দাস ও সুরেন্দ্র ভবন ছাত্রাবাস রয়েছে। এছাড়াও বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাস রয়েছে। ওই সকল ছাত্রাবাসে বরাদ্দ না নিয়ে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা অবস্থান করে। 

    তাদেরকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র ও ছাত্রী নিবাসে বরাদ্দ না নিয়ে থাকা শিক্ষার্থীদের হল তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বরাদ্দ নিতে বলা হয়েছে।

    নির্ধারিত সময়ের পর যেকোনো সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অভিযান করবে। নির্দেশ অমান্য করে অবস্থান করা বহিরাগত ও বরাদ্দবিহীন শিক্ষার্থীদের পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ