ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে রেকর্ড

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬১০ জন রোগী ভর্তি আছেন।

    এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন। এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৩৭ জন, পিরোজপুর জেলায় ৪৭ জন, বরগুনায় ৩২ জন, ভোলায় ২৪ জন, ঝালকাঠি হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

    ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ২৫০৭ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৮৯৪ জন। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এই কর্মকর্তা আরও বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

    প্রসঙ্গত, গতকাল বুধবার বিভাগে ১৮৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এর তুলনায় বিগত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ