ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী বালু দিয়ে ভরাট করে ইট বালুর ব্যবসা 

    আগৈলঝাড়ায় সন্ধ্যা নদী বালু দিয়ে ভরাট করে ইট বালুর ব্যবসা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদী বালু দিয়ে ভরাটের কারনে নাব্যতা হ্রাস পেয়ে গত নয় বছর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নদীর পয়সারহাট বন্দর ও পয়সারহাট সেতুর দুই পাশসহ বিভিন্ন স্থানে প্রভাবশালীরা অবৈধ ভাবে বালু দিয়ে ভরাট করে পাকা স্থাপনা নির্মাণসহ ইট বালুর ব্যবসা করে আসছে। নদী দখলমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

    স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা নদীর তীর ঘেষে দুই পাড়ে প্রায় সহস্রাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে পয়সারহাট-ঢাকা চারটি বড় লঞ্চ চলাচল করে আসছিল। নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নয় বছর ধরে ঢাকা-পয়সারহাট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে পয়সারহাট বন্দরের সহস্রাধিক ব্যবসায়ী। 

    স্থানীয় লোকজন জানান, এক সময় সন্ধ্য নদী খুবই খর¯্রােত ছিল। নদীটি প্রায় ১২ থেকে ১৪শ ফুট প্রসস্ত ছিল। আশপাশে যতগুলো নদী রয়েছে তাঁর মধ্যে সবচেয়ে বেশী গভীর ছিল সন্ধ্যার পয়সারহাট এলাকা। এ নদীকে ঘিরেই পয়সারহাট ব্যবসায়ী বন্দর জমে উঠেছিল। এ বন্দরটি দক্ষিণাঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ ব্যবসায়ী বন্দর। বর্তমানে নদীর প্রসস্ততা ২ থেকে আড়াইশ ফুট হয়ে গেছে। 


    নৌ পথের পাশাপাশি সড়ক পথে ব্যবসায়ীদের সুবিধার্থে আওয়ামী লীগ সরকার ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে পয়সারহাট নদীতে সেতু নির্মানের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগ ৮টি পিলারে ২৬০ দশমিক ৪০ মিটর দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প গ্রহন করেন। যা বাস্তবায়নে ব্যায় হয় ১৭ কোটি ৭৬ লাখ টাকা। ২০১৩ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্ধোধন করেন। প্রভাবশালীদের দখলের কারনে নদীটি আজ সৌন্দর্য্য হারিয়েছে। হারিয়েছে নদীর স্বাভাবিক গতি পথ। প্রভাবশালী নদী ভরাট করে গড়ে তুলেছেন পাকা স্থাপনা, স্ব-মিল, ইট বালুর ব্যবসার মাঠ। 

    দখলদারদের মধ্যে রয়েছেন, উপজেলার বাগধা গ্রামের বজলুল হক বখতিয়ার, বাবুল সিকদার ও গাউস বক্তিয়ারসহ প্রমুখ। এ ছাড়াও বাগধা বাজারসহ নদীর বিভিন্ন স্থানে আরো ১০-১২ জন প্রভাবশালী নদী দখল করেছে বলে এলাকাবাসি জানান। 

    সরেজমিনে দেখা গেছে, খরস্রোত সন্ধ্যা নদী তাঁর গৌরব হারিয়েছে। নদীর দুই পাশে বাঁধ দিয়ে দখল করায় দিন দিন নদীটি ছোট হয়ে আসছে। সন্ধ্যা নদীর বাগধা বাজার এলাকায় নদীর মধ্যে পাকা ভবন নির্মাণ করেছেন একাধিক প্রভাবশালী। পয়সা-বাগধা-সাতলা সড়কের চাদত্রিশিরায় সন্ধ্যা নদী বালু দিয়ে ভরাট করে ব্যবসা করে আসছে বজলুল হক বখতিয়ার ও বাবুল সিকদার।

    তবে অভিযোগ অস্বীকার করে বজলুল হক বখতিয়ার ও বাবুল সিকদার জানান, আমাদের এই জায়গার কাগজপত্র রয়েছে।  রেকর্ডীয় জায়গাা ভরাট করছি। 

    পয়সারহাট পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ সিকদার বলেন, দখল ও নাব্যতার কারনে নদীটি মরে যাওয়ায় আমরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ঘাটে লঞ্চ না আসায় ট্রলারে করে বৈঠাঘাটা থেকে  মালামাল পরিবহনে প্রতিদিন ব্যবসায়ীদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। 

    এ ব্যাপারে বাকাল ও বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস ও আমিনুল ইসরাম বাবুল ভাট্টি বলেন, দখলদাররা কেউ কেউ জমি নিজেদের নামে রেকর্ড করার চেষ্টা করেন। আমরা উপজেলা সেটেলম্যান কর্মকর্তাকে রেডর্ক না দেয়ার জন্য অনুরোধ করেছি। তাঁর পরেও কেউ কেউ রেকর্ড নিয়েছে। নদী দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই। 

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নদী দখল করে কেউ যদি বালু ভরাট করে তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী দখলের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ