ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • আমরা নৈরাজ্য চাই না, মানুষের শান্তি চাই: মেয়র সাদিক আবদুল্লাহ

    আমরা নৈরাজ্য চাই না, মানুষের শান্তি চাই: মেয়র সাদিক আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বরিশালে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  

    শান্তি সমাবেশের পূর্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির জন্য কাজ করি। যে বিশৃঙ্খলা বিএনপি করছে, এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের এই শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা।

    তিনি বলেন, ‘আমরা নৈরাজ্য চাই না। আমরা চাই- এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই মেসেজটি দিতেই আজকে আমাদের এই আয়োজন।

    এদিকে, শান্তি এবং উন্নয়ন পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুস রাজ্জাকসহ জেলা ও মহানগর, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিসিসির ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সোহেল চত্বর থেকে বের হওয়া শান্তি ও আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকলীর মোড়ে এসে শেষ হয়। এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ঘিরে দুপুরের পর থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোড শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়।  
    ফলে সেখানেও কাকলীর মোড় থেকে সদর রোডের একাংশে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। দেখা দেয় তীব্র যানজট।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ