ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবি

    ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল এবং অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবিতে নাগরিক আন্দোলনের পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সমন্বয়কারী ও জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।  
    আরও বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদ জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ, ক্রীড়াবিদ শফিউল আলম ও বরিশালের নাগরিক আন্দোলনের অন্যতম কর্মী কাজী মিজানুর রহমান।

    এ সময় বক্তারা বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, ময়মনসিংহে সরবরাহের জন্য সরকার ইন্ট্রাকোর সঙ্গে যে চুক্তি করেছে তা গণবিরোধী ও দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিল করে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চল ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি পদযাত্রা নগরের অশ্বিনী কুমার হল থেকে চার কিলোমিটার সড়ক অতিক্রম করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    পদযাত্রা শেষে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ