ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • কেন্দ্রীয় যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বরিশালের মেয়ে তানিয়া আরজুমান্দ ববি 

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বরিশালের মেয়ে তানিয়া আরজুমান্দ ববি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬৩ জন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংগঠনের সবশেষ সম্মেলনের দিনে ঘোষণা করা হয়েছিল। সম্মেলনের প্রায় সাত মাস পর রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদ  দিয়েছেন। 

    কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৮ জন করে, বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

    অপরদিকে যুব মহিলা লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বরিশালের মেয়ে তানিয়া আরজুমান্দ ববি নির্বাচিত হয়েছেন। জানা গেছে, তানিয়া আরজুমান্দ ববির পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাবুদ্দিন আহমেদ সাবু বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের নাট্য সম্পাদক এবং ১৯৭৩ ইং সালে একই কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন।মাতা বেগম মমতাজ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সদস্য।

    তার আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দীন আহমেদ ছিলেন একাধারে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক বিশ্লেষক, যিনি ছাত্রলীগের প্যানেল থেকে ১৯৬৬ সালে সরকারী ব্রজমোহন কলেজের ছাত্র সংসদে নাট্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬দফা আন্দোলনে বরিশাল জেলা সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য ছিলেন, মুক্তিযোদ্ধা পূণর্বাসন সংস্থার সাবেক সভাপতি ছিলেন তিনি এবং সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। 

    তানিয়া আরজুমান্দ ববির আর এক চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হক মোল্লাও পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করে গেছেন।যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পাওয়া তানিয়া আরজুমান্দ ববি'র চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দীন আহমেদ এর একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক সহ-সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেখার বাবু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করে যাওয়ার বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে তানিয়া আরজুমান্দ ববি স্থান পেয়েছেন। 

    গত বছরের ১৫ ডিসেম্বর সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইজী সারোয়ার, আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ