ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই- নবাগত বিভাগীয় কমিশনার

    বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই- নবাগত বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন,  পদ্মাসেতু নির্মাণের ফলে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দর এ অঞ্চলকে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠতে সহযোগিতা করবে।

    গতকাল সোমবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলণ কক্ষে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

    বিভাগীয় কমিশনার বলেন, সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়ন অব্যাহত রাখা হবে। শহরটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির জন্য শিল্প, কল-কারখানা স্থাপন জরুরি। শিল্পপতিরা এই কাজে এগিয়ে আসবেন বলে আশা রাখি।

    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহ্সান হাবীব, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ