ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বরিশালের হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ ডেঙ্গু রোগী

    বরিশালের হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ ডেঙ্গু রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। শুধু শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। বাকিরা জেলার অন্যান্য হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা-পিরোজপুর-বরগুনা ও ঝালকাঠির হাসপাতালে ভর্তি।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার হাসপাতালগুলো ভর্তি হয়েছেন ১৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৪, ভোলায় ২০, পিরোজপুরে ১৭, বরগুনায় ২৯ ও ঝালকাঠিতে ৩ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে গতকাল সোমবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮৬ জন রোগী ভর্তি আছেন।

    গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ১৯১২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫২৫ জন এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস ও শের ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ