ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • ভোলার গ্যাস বরিশালে না এনে ঘরে ফিরবো না-ডা. মনীষা চক্রবর্তী

    ভোলার গ্যাস বরিশালে না এনে ঘরে ফিরবো না-ডা. মনীষা চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার শিল্পাঞ্চলে সরবরাহ করতে সরকারের সাথে ১০ বছরের চুক্তি করেছে ইন্ট্রাকো কোম্পানি। এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশালের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবিতে আন্দোলন শুরু করেছে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সদর রোড থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় পর্যন্ত পদযাত্রা করবে তাঁরা।

    গ্যাস রক্ষার এই আন্দোলন এবং দাবির বিষয় নিয়ে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী চক্রবর্তীর মুখোমুখি হয়েছিলেন দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেল।------------

    মতবাদ : আপনাদের পদযাত্রা কর্মসূচি কতদূর যাবে? কত মানুষের অংশগ্রহণ হবে বলে আপনি মনে করেন?
    ডা. মনীষা চক্রবর্তী: এটা শুধুমাত্র আমাদের একার দাবি নয়। গোটা দক্ষিণাঞ্চলবাসীর। আমরা আশা করছি এই আন্দোলন আমাদের দাবি বাস্তবায়নের শেষ পর্যন্ত নিয়ে যাবো। তাছাড়া এটা যেহেতু জনগণের দাবি, তাই এই আন্দোলনের সাথে সাধারণ নাগরিকদের একাত্মতা থাকবে। আশা করছি পদযাত্রা কর্মসূচিতে সহস্রাধিক লোক অংশগ্রহণ করবেন।

    মতবাদ : আন্দোলনের মাধ্যমে কতটা দাবি আদায় করা যাবে বলে মনে করেন?
    ডা. মনীষা চক্রবর্তী : সকল যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন অন্যতম পদক্ষেপ। দেশের স্বাধীনতা যুদ্ধও আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে পেয়েছি। সুতরাং এটা আমাদের যৌক্তিক এবং দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি আদায়ের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো বলে আমরা আশাবাদী।

    মতবাদ : সরকার যদি দাবি না মানে, তাহলে ভবিষ্যতে আর কী কী কর্মসূচি ঘোষণা আসতে পারে?
    ডা. মনীষা চক্রবর্তী : যেহেতু আমরা প্রস্তুতি নিয়েই নেমেছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আপাতত আমরা মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি পালন করছি। এ দিন সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে পদযাত্রা শুরু করবো। যা শেষ হবে কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে। সেখানে আমরা বিভাগীয় কমিশনার বরাবর স্মরকলিপি দিবো। একই দিন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
    নতুন কর্মসূচি থাকবে লংমার্চ। বরিশাল বিভাগের সকল জেলা যুক্ত করে বরিশাল থেকে ভোলায় লংমার্চ করবো। এই লংমার্চের মাধ্যমে সরকারকে আমাদের আন্দোলনের বিষয়ে জানান দিতে চাই। এতেও কাজ না হলে আমরা হরতালের মতো কর্মসূচি দিতেও পিছ পা হবো না। দাবি আদায়ে যা যা করা প্রয়োজন, আমরা তাই করতে প্রস্তুত।

    মতবাদ : সরকার যদি দাবি মেনে নিয়ে ভোলার গ্যাস বরিশালের কলকারখানা ও আবাসন খাতে সরবরাহ করে, তবে কি ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিলের দাবি থেকে সরে দাঁড়াবেন?
    ডা. মনীষা চক্রবর্তী : এটা কখনোই নয়, কেননা ভোলার গ্যাস বিক্রি করে ইন্ট্রাকো প্রচুর অর্থ উপার্জন করবে। তারা ভোলা থেকে মাত্র ১৭ টাকায় গ্যাস কিনছে। অথচ তারা ঢাকায় ৪৭ টাকা ৬০ পয়সা দরে গ্যাস বিক্রি করবে। সরকার এই কোম্পানিকে এতো কম মূল্যে কেন গ্যাস দিলো, সেটাও জনগণের প্রশ্ন। দেশে তো আরও অনেক কোম্পানি আছে। তাদের কাছে তো সরকার এতো কম মূল্যে গ্যাস বিক্রি করছে না। সুতরাং ভোলার গ্যাসের সঙ্গে আমাদের দক্ষিণাঞ্চলের অর্থনীতির বিষয় জড়িত। এ কারণেই আমরা ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।

    মতবাদ : গ্যাসের দাবি তো ক্ষমতাসীন ও বিরোধী দলসহ সব মানুষের। কিন্তু সবাই কি আপনাদের আন্দোলনের সঙ্গে যুক্ত?
    ডা. মনীষা চক্রবর্তী : হ্যাঁ, এটা আমাদের সকলের দাবি এবং জনগণের দাবি। এজন্য আমরা এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে রেখেছে। আমাদের এই আন্দোলনকে ওপেন রেখেছি। যে কেউ চাইলে আমাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে পারে। প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আমাদের এই আন্দোলনের সাথে আছে।

    মতবাদ : এই আন্দোলন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন?
    ডা. মনীষা চক্রবর্তী : বাধা আসবে জেনেও আমরা আন্দোলনে নেমেছি। এখন পর্যন্ত বড় কোন বাধা আসেনি। তবে ইতিপূর্বে আমরা নগরীর বিভিন্ন এলাকায় যে পথসভা করেছি, সেখানে ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু লোক আমাদের বাধা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু সেসব বাধা আমাদের আটকাতে পারেনি। আর পারবেও না।

    মতবাদ : বরিশালের নাগরিক সমাজ কি এই সংগ্রামে অংশ নিচ্ছে? তারা কীভাবে সহযোগিতা করছে?
    ডা. মনীষা চক্রবর্তী: হ্যাঁ, নাগরিক সমাজ আমাদের সাথে রয়েছে। তাঁরা সাংগঠনিকভাবে আমাদের সাথে না থাকলেও ব্যক্তি উদ্যোগে আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এটাই আমাদের জন্য বড় সহযোগিতা।

    মতবাদ : আপনি তো একটি দলের নেত্রী। সুতরাং এই আন্দোলন মানুষ কীভাবে দেখছে?
    ডা. মনীষা চক্রবর্তী : আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সবসময় জনগণের দাবি এবং অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। আমি সেই দলেরই লোক। সুতরাং আমার রাজনৈতিক পরিচয় এই আন্দোলনকে বাধাগ্রস্ত করবে না। বরং জনগণ এটিকে ভালোভাবেই নেবেন বলে আমার বিশ্বাস।

    মতবাদ : এ উদ্যোগে কাউকে প্রতিপক্ষ মনে করেন?
    ডা. মনীষা চক্রবর্তী : না, আপাতত এমনটা দেখছি না। তবে সামনে আন্দোলন পরিস্থিতি নিয়ে হয়তো প্রতিপক্ষ দাঁড়াতেও পারে। তবে এটা যেহেতু জনগণের আন্দোলন, সুতরাং এখানে সেরকম কোন প্রভাব আসবে না বলেই বিশ্বাস করি।

    মতবাদ : আপনি কি মনে করেন আপনাদের দাবি আদায় হবে? কতভাগ আশাবাদী?
    ডা. মনীষা চক্রবর্তী : আমি আগেও বলেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আর দাবি আদায়ে এই আন্দোলনের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

    মতবাদ : আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
    ডা. মনীষা চক্রবর্তী : জনগণের দাবির কথাগুলো শোনার জন্য আপনাকেও ধন্যবাদ

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ