পদ্মাসেতু নির্মাণে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে: নবাগত বিভাগীয় কমিশনার

বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, পদ্মাসেতু নির্মাণের ফলে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দর এ অঞ্চলকে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠতে সহযোগিতা করবে।
সোমবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলণ কক্ষে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়ন অব্যাহত রাখা হবে। শহরটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির জন্য শিল্প, কল-কারখানা স্থাপন জরুরি।
শিল্পপতিরা এই কাজে এগিয়ে আসবেন বলে আশা রাখি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহ্সান হাবীব, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এইচকেআর