ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বরিশালের নতুন ডিআইজি জামিল হাসান

    বরিশালের নতুন ডিআইজি জামিল হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জে নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জামিল হাসান। তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে (এপিবিএন) কর্মরত আছেন। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

    গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ। এই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর এবং বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করার বিষয়টি উল্লেখ আছে।

    ডিআইজি জামিল হাসান এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখে বেশ আলোচিত হয়েছেন, বদৌলতে কুড়িয়েছেন প্রশংসা।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ