ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা  জ্যোতির দল।

    এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।  

    বৃষ্টির কারণে ৪৪ ওভার বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইনিংসে। এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

    টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউর। ব্যাট করতে  নেমে কোনো রান সংগ্রহ ছাড়াই শুরুতেই আউট হন শারমীন আক্তার। পরে ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ২৭ রানে আউট হন ফাজানা হক।

    অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন ৬৪ বল খেলে। এছাড়া সুলতানা খাতুনের ১৬, মুর্শিদা খাতুন ১৩, রাবেয়া খান ১৩ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান।
    ভারতের আমানজাত কউর একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন দেবিকা ভাইদিয়া এবং ১ উইকেট দীপ্তি শর্মার।

    বৃষ্টি আইনে ভারতের সামনে ৪৪ ওভাওে বেঁধে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য। শুরু থেকেই ভারতকে চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ৬১ রানের মধ্যে ৫ শীর্ষ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা।

    এরপর আমানজাত কউর ও দীপ্তি শর্মা ষষ্ঠ উইকেটে ৭১ বলে ৩০ রানের জুটি গড়ে ম্যাচটা প্রায় ভারতের দিকে নিয়ে এসেছিলেন। ২৯তম ওভারে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার।

    টানা দুই বলে আমানজাত (১৫) ও স্নেহা রানাকে (০) ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে  দেন এই পেসার। পরের ওভারের প্রথম বলে ভারতের শেষ ভরসা দীপ্তি শর্মাকেও (৪০ বলে ২০) আউট করেন দেন রাবেয়া খান।

    অর্থাৎ টানা তিন বলে তিন উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভার খেলে ১১৩ রানে অলআউট হয় হারমিনপ্রিত কউরের দল।

    মারুফা আক্তার ২৯ রানে নেন ৪টি উইকেট। ৩০ রানে ৩ উইকেট শিকার রাবেয়া খানের।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ